• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

কলকাতায় আনার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৯ জুন, ২০২৪
কলকাতায় আনার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা
কলকাতায় আনার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা

আনলিমিটেড নিউজঃ ভারতের পশ্চিমবঙ্গে হকার সমস্যা নিরসনে রাজ্যের সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকা বৈঠকে উঠে এসেছে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা প্রসঙ্গ। রাজ্যের সেফটি ও সিকিউরিটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই আনার হত্যার প্রসঙ্গে কথা বলেন মমতা।

মূখ্যমন্ত্রী ভাষ্য, বাইরের লোক অর্থ দিয়ে কলকাতাসহ রাজ্যের যত্রতত্র বসে যাওয়ার কারণে একদিকে যেমন গাড়ি চলাচল করতে পারছে না। এতে দুর্ঘটনা বাড়ছে।

সেই সঙ্গে রাজ্যের আইডেন্টিটিও নষ্ট হচ্ছে। ফলে রাজ্যের সেফটি এবং সিকিউরিটিও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই তো দেখলেন, কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি, কিভাবে তাকে নিয়ে এসে প্ল্যান করে খুন করল।’ রাজ্যের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করাটাই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মমতা।

আর সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের যত্রতত্র হকার বসতে না দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে রাজ্য সরকার।

গতকাল বৃহস্পতিবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নে হকার সমস্যার সমাধানের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ রাজ্যের একাধিক মন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার, পুলিশ সুপার, নিউমার্কেট সহ কলকাতার বিভিন্ন হকার্স অ্যাসোসিয়েশন, বাজার কমিটির কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ