• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে সৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের (খুসিক) দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার মোহাম্মদ গোলাম আকবরের ছেলে। তিনি সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে আটটার দিকে গোলাম রব্বানী সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে গোলাম রব্বানীর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত গোলাম রব্বানি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানী আত্মগোপন করেন। তিনি কখন কক্সবাজার এসেছেন, কোথায় ওঠেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ