• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৬ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কক্সবাজারে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ক্যাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাদে এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছেন। এ ছাড়া আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে গেছেন জানিয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ