• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে: আসিফ মাহমুদ

Un24admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে- এমন একটি কথা ড্রোন শোয়ের মাধ্যমে ফুটে উঠলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পোস্ট করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মুক্ত হওয়ার এক বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এরই অংশ হিসেবে ‘ডু ইউ মিস মি’ নাম দিয়ে একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়। সেই ড্রোন শোয়ের একটি অংশ উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে শেয়ার করেন।

প্রসঙ্গত, সোমবার (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিকযোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে সমালোচনা তৈরি হলে তা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। এ ঘটনাকে ইঙ্গিতে করেই মূলত ‘ডু ইউ মিস মি’ ড্রোন শোতে এই লেখা দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ