• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাবঃ চমক

Un24admin
আপডেটঃ : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাবঃ চমক
এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাবঃ চমক

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে।

এদিকে চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম সামাজিক মাধ্যম। হঠাৎ করে দুঃশ্চিন্তার ছায়া শোবিজ অঙ্গনে। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।

আবার আবার আরেক স্ট্যাটাসে তিনি লিখেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ,স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

চমকের এই পোস্টে নেটিজেনদের মন্তব্য অভিনেত্রীকে বেশ বিপাকে ফেলেছে। একের পর এক বিদ্রুপমুলক মন্তব্য ভেসে আসছে তার পোস্টে।

একজন মন্তব্য করেছেন, লাল বিপ্লবীনি!! শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, ধীরে ধীরে টের পাবে অঙ্গনের লোকজন।

একজন লিখেছেন, কেমন উপভোগ করছো নতুন লাল স্বাধীনতা?

আবার কেউ কেউ লিখছেন, স্বাধীনতার স্বাদ কেমন আপা।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে।

এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ