• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ভারতের আসাম রাজ্য থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির একটি যুদ্ধবিমান মাঝ আকাশে নিখোঁজ হয়েছে। বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ যুদ্ধবিমানটিকে খুঁজে বের করতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার পর সংবাদমাধ্যম এনটিভি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হওয়া বিমানটি রাশিয়ায় নির্মিত সুখোই ৩০ এমকেআই মডেলের একটি যুদ্ধবিমান। উড্ডয়নের কিছু সময় পরই এর সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিমানটি আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিট পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

বিমানটি কোথায় আছে বা কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিমানটি খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, অনুসন্ধান অভিযানের অগ্রগতির ভিত্তিতে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

সুখোই এসইউ–৩০ রাশিয়ায় তৈরি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং বহুমুখী যুদ্ধবিমান। প্রথমবারের মতো এই সিরিজের বিমান ১৯৮০–এর দশকে তৈরি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে এর উন্নত সংস্করণ ব্যবহৃত হচ্ছে।

ভারতের বিমানবাহিনীতে সুখোই ৩০ এমকেআই মডেলের যুদ্ধবিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এটি দীর্ঘদিন ধরেই দেশটির আকাশ প্রতিরক্ষার অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে এই মডেলের একাধিক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ