• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

উগান্ডায় ভূমিধসে নিহত ৮

Un24admin
আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
উগান্ডায় ভূমিধসে নিহত ৮
উগান্ডায় ভূমিধসে নিহত ৮

আনলিমিটেড আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডার রাজধানী কাম্পালায় ভূমিধসের ঘটনায় আটজন নিহত হয়েছেন। নগরের একটি আবর্জনার ভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

উগান্ডার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ভারি বৃষ্টির মধ্যে আবর্জনার বিশাল একটি স্তূপ ধসে পড়ে। এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে।

রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের ছয়জন পূর্ণবয়স্ক ও দুইজন শিশু। উদ্ধার অভিযান এখনো চলমান আছে। সরকারি ও রেডক্রসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এ পর্যন্ত তারা ১৪ জনকে উদ্ধার করেছে।

কিতেজি নামে পরিচিত আবর্জনার স্তূপটি রাজধানীর বর্জ্য ফেলার একমাত্র জায়গা। বহু বছর ধরে সেখানে বর্জ্য ফেলায় আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। গত কয়েকদিন ধরে উগান্ডায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। এতে বন্যা ও ভূমিধসের ঘটনা বেড়েছে। তবে এর আগে মৃত্যুর খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ