• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে কবে থেকে ঈদের ছুটি শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এছাড়া ঈদের আগে ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখারও সিদ্ধান্ত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে শেষ হবে ১৪ জুন।

এর আগে ঈদুল আজহায় ৬ দিন এবং ঈদুল ফেতরে ৫ দিন ছুটি ঘোষণা করেছিল অন্তবর্তীকালীন সরকার। যদিও পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করেছে সরকারি চাকরিজীবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ