• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ইসরায়েল আক্রমণের হুমকি এরদোয়ানের

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
ইসরায়েল আক্রমণের হুমকি এরদোয়ানের
ইসরায়েল আক্রমণের হুমকি এরদোয়ানের

আনলিমিটেড আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রোববার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে ভাষণ দেন এরদোয়ান। এ সময় গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ইসরায়েলে আক্রমণ করার এক ‘বিরল’ সুস্পষ্ট হুমকি দেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোয়ান বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি; আমরা তাদের (ইসরায়েল) সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।

এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, যার ফলে সম্প্রতি বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান।

এছাড়া লিবিয়ায় গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ