• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

Un24admin
আপডেটঃ : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

নলিমিটেড নিউজ ডেস্কঃ গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। একইসঙ্গে ইসরাইলি সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে দেশটি।

শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটি ইসরাইলকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইসরাইলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে।

নিকারাগুয়া এর আগে দু’বার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। একবার ওর্তেগার সময়ে ২০১০ সালে এবং দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর ওর্তেগার নেতৃত্বে স্যান্ডিনিস্তার বিপ্লবী সরকারের অধীনে ১৯৮২ সালে আরেকবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ