• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে আবারো আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতার জন্য মিসরের একটি দল ইসরায়েলে গেছেন। আলোচনা চলছে সৌদি আরবেও। সেখানে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ ছাড়া সৌদি আরবে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বিভিন্ন দেশের নেতা সেখানে যাচ্ছেন। সেখানেও ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আলোচনা হবে।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলের দেওয়া প্রস্তাব তারা খতিয়ে দেখছে।

জানা গেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থবির যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল পৌঁছেছে মিসরের একটি প্রতিনিধিদল।

এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, ১৩ এপ্রিল মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইহুদিবাদী দখলদারদের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস। প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন। খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে।

জিম্মি মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে আসছে হামাস। তবে হামাসের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

এদিকে গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪ হাজার ৩৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৭৭ হাজার জন।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে গাজায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও কয়েকজন বৈশ্বিক কর্মকর্তা অংশ নেবেন। ডব্লিউইএফের সভাপতি বোর্গে ব্রেন্ডে এ কথা জানিয়েছেন।

সম্মেলনে গাজার পরিস্থিতিও আলোচনায় আসবে জানিয়ে ডব্লিউইএফের সভাপতি বলেন, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অংশগ্রহণ করবেন। একই সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওমানের যুবরাজ ও বাহরাইনের কর্মকর্তারাও এতে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ