• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চায় ইরাক

Un24admin
আপডেটঃ : বুধবার, ৬ মে, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরাক। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সংকট নিরসনে ইরাক সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।

আলী আল-জাইদি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসায় ইরাকের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেন।

আল-জাইদি তার বিবৃতিতে বলেন, ইরাক সবসময় কূটনৈতিক পথ এবং আলোচনার মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তির পক্ষে। সংকটের এই সময়ে সংলাপই একমাত্র সমাধান হতে পারে।

তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে, ভৌগোলিক ও কৌশলগত কারণে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেতু হিসেবে কাজ করার সক্ষমতা ও অভিজ্ঞতা ইরাকের রয়েছে।

মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে ইরাক যেকোনো সংকটে গঠনমূলক ভূমিকা পালন করতে চায় বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ