আনলিমিটেড নিউজ ডেস্কঃ ৩২৬ টার্গেট খুব সহজ ছিল না ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য। তারপর অনেক কাছাকাছি এসে এক বল বাকি থাকতে সব ইউকেট হারিয়ে মাত্র ৮ রানে আফগানিস্তানের কাছে হেরে গেলো ব্রিটিশরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে আফগানিস্তান। ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। অধিনায়ক হাসমতের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে ওই বিপর্যয় সামাল দেন ইব্রাহিম। হাসমত ৪০ রানের ইনিংস খেলেন। পরে আজমতউল্লাহ ওমরজাই ও ইব্রাহিম ৭২ রানের জুটি গড়েন। ওই জুটিতে বড় রানের পথে পা বাড়ায় আফগানরা।

ওমরজাই ফিরে যান ৩১ বলে তিন ছক্কা ও এক চারের শটে ৪১ রান করে। পরে ইব্রাহিম ও অভিজ্ঞ মোহাম্মদ নবী ঝড়ো ব্যাটিং করে দলের পুঁজি দাড়ায় ৩২৫ রানে। ইব্রাহিম তার ৩৫ ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন, করেন ১৭৭ রানের বড় ইনিংস।
অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলেছেন জো রুট, করেছেন ১২০ রান। তবে, তার সেঞ্চুরিতেও জয়ের মুখ দেখতে পারলো না ইংল্যান্ড ক্রিকেট দল।