• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

আ. লীগের বিশৃঙ্খলা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ এবার আ. লীগের বিশৃঙ্খলা নিয়ে মুখ খুলেছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ মাহমুদ।

আসিফ বলেন, পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। নতুন করে ফের কর্মসূচি দিয়েছে তারা। বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। তবে এসব কর্মসূচিতে সফল হতে পারবে না তারা।

আসিফ বলেন, ‘এ ধরনের উস্কে দেয়ার মতো পরিস্থিতি পাঁচ আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।’

উপদেষ্টা আসিফ বলেন, ‘মানুষ চায় না আওয়ামী লীগ কোনভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে, এরকম একটা গণহত্যা ঘটানোর পর তারা আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ