• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ভারতের আসামে রাজ্যে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন নিহত ও গুরুতর আহত হয়েছেন আরো ২৭ জন। বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যটির দেরগাঁওয়ে এ ঘটনা ঘটে। খবর: এএনআই, ইন্ডিয়া টুডে।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম গুলো বলছে, ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে হয়। ৪৫ জন যাত্রীকে নিয়ে পিকনিকের উদ্দেশে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ভোর ৩ টার দিকে ওই বাসের যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত যাত্রীদের জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ