জাতীয় ডেস্কঃ যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কাউন্টারটির কার্যক্রম শুরু হয়েছে বলে বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্টার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, বলাকাস্থ বিক্রয় বুথটিতে কারিগরি জটিলতা দেখা দিলে যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে হজ ক্যাম্প বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রে টিকিট রিইস্যুইংয়ের জন্য যোগাযোগ করতে পারেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রাখছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।