• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

আজ থেকে যে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

Un24admin
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও নতুন ডিজাইনের ১০০০, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের নোট বাজারে এসেছে।

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিতভাবে এই নতুন টাকা বিনিময়ের সুযোগ পাবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার (১ জুন) থেকেই প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত মজুত না থাকায় রাজধানীর বাইরে অন্য জেলা শহরগুলোতে ঈদের আগে এই নতুন নোট সরবরাহ করা সম্ভব হবে না।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক। কোন শাখায় নতুন টাকা বিনিময় হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নিজেরা ঠিক করবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবেই। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা (নন-এক্সচেঞ্জেবল) ১০০০, ৫০ ও ২০ টাকার নোটও ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যের বিনিময়ে মিরপুরের বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ