• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: সিইসি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে-জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আগারগাঁয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে ষোল আনা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তত ইইউ। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি।

মিলার বলেন, সংস্কারের জন্য সময় কম হচ্ছে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ইউরোপীয় ইউনিয়ন একমত বলেও জানান রাষ্ট্রদূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ