• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানী ডেস্কঃ রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য দেন।

তিনি বলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমালকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে এনে কিছু বিষয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। প্রসঙ্গত, এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা থানার সামনে গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ