• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা
অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা করেন এক দল মানুষ।

রোববার (২২ ডিসেম্বর) তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

একদল মানুষ হায়দরাবাদের জুবিলি হিল্‌সে অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ করেন। বাইরে থেকে তাঁর বাড়িতে টম্যাটো ছোড়া হয়। বাড়ির ভেতরেও তারা ঢোকার চেষ্টা করেন। অভিনেতার বাড়ির সামনে সাজিয়ে রাখা বেশ কিছু ফুলগাছের টবও ভাঙচুর করেন তারা।

এই হামলার নিন্দা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর চার বছরের সন্তান আহত হয়ে এখনও কোমায়।

এই ঘটনার প্রতিবাদেই রোববার আল্লুর বাড়ির সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধরা। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন। অভিযোগ, তাঁরা অভিনেতার বাড়ির প্রধান ফটকের সামনে জড়ো হন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। মৃত নারীর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তারা।

এরপর দরজার বাইরে থেকেই আল্লুর বাড়ির দিকে ছোড়া হতে থাকে একের পর এক টমেটো। বাড়ির সামনে থেকে ফুলের টবগুলো তুলে মাটিতে আছাড় মেরে ভাঙা হয়।

ঘটনার সময়ে আল্লু বাড়িতে ছিলেন না।

হামলার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা গেছে একাধিক ফুলের টব আছাড় মেরে ভাঙছেন বিক্ষোভকারীরা।

অভিনেতার বাড়িতে হামলার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির আট জন সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ