• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

অটোরিকশাতে পিকআপের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে শান্তিগজ উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অটোরিকশা চালক শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা এক নারী ও চালকের মৃত্যু হয়। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল আহাদ জানান, পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ