• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

অজ্ঞান পার্টির খপ্পরে দুই গরু ব্যবসায়ী খোয়ালেন ২৫ লাখ টাকা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৬ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই গরু ব্যবসায়ী ২৫ লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তেজগাঁওয়ে তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

দুই ব্যবসায়ী হলেন—মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। তারা জামালপুরের বকশীগঞ্জের চরগাওয়াইয়া এলাকা থেকে কোরবানির গরু বিক্রি করতে রাজধানীতে এসেছিলেন।

তাদের মধ্যে অচেতন অবস্থায় হাসানকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ারকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান ও আনোয়ারের সহকর্মী নূর ইসলাম বলেন, ‘২৮টি গরু নিয়ে রাজধানীর তিব্বত গরুর হাটে আসেন হাসান ও আনোয়ার। কিছু গরু বিক্রি করে ২৫ লাখ টাকা তাদের কাছে রাখেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাবার খেতে হাট থেকে বের হন তারা। বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না এলে আমরা তাদের খুঁজতে বের হই। এক পর্যায়ে দুইজনকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে দেখা দেখা যায়। ঘটনাস্থলে গিলে আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে এবং হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসান নামের এক ব্যক্তির ২৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগ পেয়েছি। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ