• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

৫ রানের হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Un24admin
আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ অষ্টম উইকেটে মাহফুজুর রহমান রাব্বির উইকেটই যেন বাংলাদেশের হতাশার গল্প লিখে ফেলল দক্ষিণ আফ্রিকার বেনোনিতে। পাকিস্তানের বিপক্ষে ১৫৬ রান করতে হতো ৩৮ ওভারে। তাহলেই নিশ্চিত যুব বিশ্বকাপের সেমিফাইনাল। তবে রাব্বির উইকেট যেন সব শেষ করে দিলো তাদের। তবে সেখান থেকেই অলৌকিক কিছু করার দ্বারপ্রান্তে নিয়ে যায় দশম উইকেটের ২৩ রানের জুটি। যদিও সেই অলৌকিক গল্পটা শেষ করা হয়নি শেষ দুই ব্যাটারের।

যুব বিশ্বকাপের সেমিতে যেতে ৩৮ ওভারে ম্যাচ শেষ করতে হতো বাংলাদেশকে। কিন্তু নির্ধারিত সেই ওভার তো বটেই, পুরো ম্যাচটাই বাংলাদেশের জেতা হলো না। সেমিফাইনালের অনেকটা কাছে গিয়েও ব্যাটিং ব্যর্থতার কারণে যুবা টাইগাররা ম্যাচ হেরেছে ৫ রানে। পাকিস্তানের ১৫৫ রানের লক্ষ্য অতিক্রম করতে গিয়ে জুনিয়র টাইগাররা অলআউট হয়েছে ১৫০ রানে। বৃথা গেল শেষ উইকেটে রোহানাত দৌলা বর্ষন এবং মারুফ মৃধার দৃঢ়চেতা ব্যাটিং।

প্রথম ইনিংস শেষের পর বাংলাদেশ হারবে, এমন বাজি ধরার লোক খুব কমই ছিলেন। এমনকি পাকিস্তানের খেলোয়াড়রাই হয়ত বিশ্বাস করতে পারেননি নিজেদের এমন ভাগ্যের কথা। তবে উবাইদ শাহ একাই শেষ করলেন টাইগারদের স্বপ্ন। তার বোলিং তোপে পুড়ে ছাই হলো বাংলাদেশের সেমিফাইনালের আশা। একাই নিয়েছেন ৫ উইকেট। আলী রাজার ভাগ্যে গিয়েছে ৩ উইকেট। তাতেই বাংলাদেশ ফিরল সেমিফাইনালের একদম কাছ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ