• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
গাড়িতে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা সৌদিতে পৌঁছেছেন ৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী অভিনেতা আতাউর রহমান মারা গেছেন প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার— আইসিটি মন্ত্রী দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী ভূমিকম্পে মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি রিয়াল মাদ্রিদকে উড়িয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০০১-২০০৬ এর তিক্ততার পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত: পঙ্কজ শরণ

২ ডিসি প্রত্যাহার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে সেখানে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে তাঁদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পরবর্তী পদায়নের লক্ষ্যে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সময়ে জারি করা অপর এক আদেশে সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। অন্যদিকে, কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ