• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

হোটেল-রেস্তোরাঁয় আইন মেনে অভিযানের নির্দেশ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
হোটেল-রেস্তোরাঁয় আইন মেনে অভিযানের নির্দেশ
হোটেল-রেস্তোরাঁয় আইন মেনে অভিযানের নির্দেশ

আনলিমিটেড নিউজঃ হোটেল-রেস্তোরাঁয় হয়রানিমূলক এলোমেলো অভিযান না চালিয়ে আইন অনুসারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জারি করেছেন রুলও।

রাজধানীর হোটেল ও রেস্টুরেন্টে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে করা রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ আদেশ দেন মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ।

এর আগে সোমবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা। রিটে সব শর্তপূরণে সময় চেয়ে আবেদন করেন তারা।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের প্রাণহানি ঘটে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন রেস্তোঁরায় অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মহানগর পুলিশ।

এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

অন্যদিকে কয়েকটি রেস্টুরেন্ট সিলগালা এবং আবাসিক ভবনে নিয়মের বাইরে গিয়ে বানানো রেস্তোরাঁগুলো বন্ধ করে দিচ্ছে রাজউক। কোথাও কোথাও গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে।

রিটে বলা হয়, রাস্তার পাশের ছোট খাবারের দোকান থেকেও অনেককে আটক করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ