• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি

Un24admin
আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া তারা ইসরায়েলের সাথে কোন সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। একথা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে দেশটি।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

দেশটির সরকারি বার্তা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী মেনে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বীকৃত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন অবশ্যই বন্ধ এবং দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে।

‘সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণে আলোচনা চলছে’ মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এ কথা বলার প্রেক্ষিতে বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রকাশ করে।

উল্লেখ্য, সৌদি আরব এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম এ্যাকর্ডেও যোগ দেয়নি।
যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ