• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সৌদি আরবের তাবুক শহরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের থোলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং হামিরপাড়া এলাকার মোক্তার আহমেদের ছেলে সিফাত।

বুধবার (১৬ এপ্রিল) সৌদি আরব থেকে প্রাপ্ত এক বার্তার ভিত্তিতে রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম বলেন, মঙ্গলবার সকালে রিয়াদ থেকে প্রায় ১৩০০ কিলোমিটার পশ্চিমে তাবুক শহরে একটি প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের মধ্যে বাংলাদেশি দুইজন নাগরিকও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ