• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি

সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, তীব্র খাবার সংকট

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।

জানা যায়, নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেড়ে যায়। সেই সঙ্গে ঢেউয়ের ধাক্কায় চরের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়ে। গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, ৩ দিন ধরে নৌযান চলাচল বন্ধ। টেকনাফ থেকে কোনো পণ্য দ্বীপে আসতে পারছে না। সেজন্য বাজারে খাদ্য সংকট দেখা দিয়েছে। সেন্টমার্টিন থেকে পারিবারিক কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন দুই শতাধিক মানুষ।

এ দিকে সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, টেকনাফ নৌঘাট থেকে কোনো সার্ভিস ট্রলার, যাত্রী কিংবা নিত্যপণ্যের মালামাল দ্বীপে যেতে পারছে না। বৈরী আবহাওয়ার কারণে সাগর খুব উত্তাল। সেজন্য উপজেলা প্রশাসন থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ