• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বিস্ফোরণে আগুন ধরে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বর্তাসংস্থা সানা জানায়, ‘বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা লাতাকিয়ার উপর হামলা প্রতিরোধ করেছে।’

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি লাতাকিয়ার প্রবেশপথে ইসরায়েলের বিমান হামলার কারণে আগুন ধরে যায়।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলের হামলাটি ছিল ‘লাতাকিয়া শহরের একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে।’

ইসরায়েলের দাবি, লেবাননের হিজবুল্লাহর সাথে জোটবদ্ধ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হন। এই হামলায় আহত হন আরও ৪৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ