• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

Un24admin
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

একই দিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে হাজির করা হয়। পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জনকে এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় রোববার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এসব মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রসিকিউশন বলছে, তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ