• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

সাপের কামড়ে শিশুর মৃত্যু

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: দিনাজপুরের নবাবগঞ্জে ধান কাটা জমিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় সাপের কামড়ে মাহী নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহী ওই গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মিয়া।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশে ধান কাটা জমিতে সহপাঠীদের নিয়ে খেলা করছিল শিশু মাহী। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বাড়ি ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মাহী।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ