• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার দুজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সকাল পৌনে ৭টার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টার্সের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রামভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী এক নারীসহ দুজন নিহত হন। এ সময় গুরুতর আহত হন প্রাইভেটকারচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ