• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও ধরা হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এ হত্যা মামলায় দ্রুত চার্জশিটও দেয়া হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই সঙ্গে অস্ত্রের সন্ধানদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেয়া হবে।

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। কোনো ধৈর্য নেই আমাদের।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করত, প্রতিহত করত। এখন বিপদের সময়ে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করে না। তারা মোবাইলে ভিডিও করে। সরাসরি এগিয়ে আসে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ