• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

ষষ্ঠ দফায় ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ মে, ২০২৪
ষষ্ঠ দফায় ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ষষ্ঠ দফায় ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোট গ্রহণ শুরু হয়েছে। ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১ কোটিরও বেশি ভোটার আজ ভোট দেবেন ৫৮টি আসনে।

ষষ্ঠ দফায় শনিবার (২৫ মে) ভারতের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ দফায় উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানার ১০, বিহারের আট, ওড়িশায় ছয়টি এবং ঝাড়খন্ডের চারটিতে ভোট হচ্ছে।

ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর-পূর্ব দিল্লিতে কংগ্রেসের কানহাইয়া কুমার। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপির প্রার্থী মেনকা গান্ধী। আর হরিয়ানায় লড়ছেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, গুরুগ্রামে কংগ্রেসের রাজ বব্বর।

জন্মু কশ্মিরের সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরও ভাগ্য পরীক্ষা হচ্ছে ষষ্ঠ দফার ভোটে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ষষ্ঠ দফায় পশ্চিমবাংলায় মোট ভোটার এক কোটি ৪৫ লাখেরও বেশি। বিভিন্ন দলের মোট ৭৯ প্রার্থী এই দফায় আট আসনে লড়ছেন। মোট বুথ রয়েছে ১৫ হাজার ৬০০টি। তার মধ্যে ২,৬৭৮টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

এদিকে, নারী ভোটার এবং তরুণদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ইতিমধ্যেই প্রথম পাঁচটি দফায় ৪২৮ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। সাত দফার ভোটে সপ্তম ও শেষ দফার ভোট হবে আগামী ১ জুন। গণনা হবে আগামী ৪ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ