• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

শাহরুখ পুত্রের প্রেম গুঞ্জন তুঙ্গে

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
শাহরুখ পুত্রের প্রেম গুঞ্জন তুঙ্গে
শাহরুখ পুত্রের প্রেম গুঞ্জন তুঙ্গে

আনলিমিটেড ডেস্ক নিউজ:: বলিউড সম্রাট শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনেই বেশি আলোচনায় থাকেন। বড় পর্দায় অভিনয় করে যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তার ছেলে কাকে মন দিয়েছেন, এ নিয়ে কৌতূহল সবার।

তবে বলিপাড়ার কোনো অভিনেত্রী নন, এক মডেলকেই নাকি মন দিয়ে ফেলেছেন শাহরুখ-পুত্র।

বলিপাড়ার অন্দরমহলের খবর, আরিয়ান খানের নতুন বান্ধবী ভারতীয় নন। ব্রাজিলের নাগরিক তিনি। নাম লারিসা বনেসি। এ বার এক রাতের পার্টিতে ধরা পড়লেন আরিয়ান-লারিসা।

আরিয়ান-লারিসার প্রেমের গুঞ্জন বের হতে না হতেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বাদশা-পুত্র।

মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক পেছনেই লারিসা। গানের তালে নাচছেন লারিসা। ঘন ঘন উড়ন্ত চুমু ছুড়ছেন আরিয়ানকে। এমন কাণ্ড দেখে হাসি আরিয়ানের ঠোঁটে। যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান তিনি।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামের পাতায় লক্ষ করে দেখা গেছে, তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধুমাত্র লারিসাকেই নন, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র।

লারিসার সামাজিক মাধ্যমের পাতাতেও উঁকি দিয়েছেন বলিপাড়ার একাংশ। আরিয়ানকে তো বটেই, তার পাশাপাশি শাহরুখ, শাহরুখ-পত্মী গৌরী খান এবং শাহরুখ-কন্যা সুহানাকেও ইনস্টাগ্রাম অনুসরণ করেন লারিসা। আরিয়ানের পুরো পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে যোগসূত্র রাখলেও শাহরুখ এবং গৌরী— দু’জনের কেউই লারিসাকে অনুসরণ করেন না। শুধুমাত্র আরিয়ানের বোন সুহানা অনুসরণ করেন লারিসাকে।

শাহরুখ-পুত্রের সঙ্গে ব্রাজিলের এই মডেলের সম্পর্কের গুঞ্জন শুধুই গুজব, না কি রয়েছে কোনও ভিত্তি, তা সময় বলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ