• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

শাকিবের ‘তুফান’-এ চঞ্চল চৌধুরী খলনায়ক

Un24admin
আপডেটঃ : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ সিনেমা হলে যখন সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ তুফান তুলেছে ঠিক তখন এ নায়ক ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘তুফান’ নিয়ে। এবার শোনা গেল ছবিটিতে খল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিকজন।

খল অভিনেতা হিসাবে একটি অতিথি চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। তবে এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নন সংশ্লিষ্টরা। এদিকে চঞ্চল অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গেছেন তিনি। তাই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

‘নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। এবার তার সঙ্গে যোগ হলো চঞ্চলের নাম।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ‘তুফান’ প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। পরিচালনা করবেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ