• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

লাল কার্ড দেখার পর জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো

Un24admin
আপডেটঃ : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
লাল কার্ড দেখার পর জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
লাল কার্ড দেখার পর জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো

আনলিমিটেড ডেস্ক নিউজঃ প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময়েই রেফারির সঙ্গে বাজে আচরণ করেন তিনি। এতে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়ে আল নাসরের এই পর্তুগিজ তারকাকে।

সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ম্যাচটি শেষের ৪ মিনিট আগে প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে ধাক্কা দেন রোনালদো। রেফারির মনে হয়েছিলো, ইচ্ছা করেই বেশ জোরে আঘাত করেছেন তিনি। তাই রেফারি তাকে লাল কার্ড দেখান।

যদিও রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রোনালদো। সেখানেই তার সঙ্গে ঝগড়া করে তিনি। পরে আন নাসরের কয়েকজন ফুটবলার তাকে শান্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রেফারির মুষ্টিবদ্ধ হাত তুলে কি যেন দেখাচ্ছেন রোনালদো। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। শেষ পর্যন্ত ২-১ গোলে আল নাসরকে হারিয়ে আসরের ফাইনালে ওঠে আল হিলাল।

ম্যাচ শেষে রেফারি যে রিপোর্ট জমা দেন, তার উপর ভিত্তি করে রোনালদোকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকে।

নিষেধাজ্ঞার কারণে রোনালদো সৌদি প্রো লিগে আল ফেইহা ও আল খালিজের বিরুদ্ধে খেলতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ