• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৫ পুলিশ নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৪ জুন, ২০২৪
রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৫ পুলিশ নিহত
রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৫ পুলিশ নিহত

আনলিমিটেড নিউজঃ রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ডারবেন্ট এবং মাখাচকালা সংঘটিত ওই হামলায় কমপক্ষে আরো ১২ জন আহত হয়েছেন।

হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্ট শহরে অবস্থিত, যা প্রধানত-মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল। অন্যদিকে প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে।

রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিল বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে। অবশ্য ডারবেন্টে এর আগে গাড়িতে করে হামলাকারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

মেলিকভ বলেছেন, ‘আজ রাতে ডারবেন্ট এবং মাখাচকালায়, অজ্ঞাত লোকেরা সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। দাগেস্তান পুলিশ অফিসাররা তাদের পথে বাধা দেয়। তাদের মধ্যে হতাহতের সংখ্যাও রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। সমস্ত পরিষেবা নির্দেশনা অনুযায়ী কাজ করছে… হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।’

স্থানীয় কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায়।

দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘শেষ করা’ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ