• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার বিকেএসপির সঙ্গে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাক শ্রমিকরা মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ডিসেম্বর ঘিরে নাশকতার ছক! ২১ জেলায় বোমা-আগুন গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার রাজধানী থেকে আওয়ামী লীগ নেতা সোলেমান গ্রেপ্তার

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০
রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০

আনলিমিটেড ডেস্ক নিউজঃ রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে একটি কনসার্টে ছদ্মবেশী পাঁচজন বন্দুকধারীর গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলা ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যা কয়েক বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলার মধ্যে একটি।

শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছড়িয়ে পরা ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখা আকাশে লাফিয়ে উঠছে এবং অনুষ্ঠানস্থলের উপরে কালো ধোঁয়া উঠছে।

এর আগে রয়টার্সের খবরে বলা হয়, হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এছাড়া কারা এই হামলাকারী তাও জানা যায়নি।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিবিসি জানায়, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ