• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

রানিং স্টাফদের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া আপাতত সম্ভব নয়ঃ অর্থ উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
রানিং স্টাফদের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া আপাতত সম্ভব নয়ঃ অর্থ উপদেষ্টা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যৌক্তিক বিষয় মানার পরও রেলওয়ের রানিং স্টাফদের জন্য নতুন করে আরও বরাদ্দ দেওয়া আপাতত সম্ভব নয়।

 

সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।

 

অর্থ উপদেষ্টা জানান, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইমসহ কিছু বিষয়ে আট-দশদিন আগেই বরাদ্দ দেয়া হয়েছে। গ্র্যাচুইটিসহ বাকি দাবিগুলো আরও অনেকের আছে। তাই হঠাৎ করেই এতো অর্থের সংকুলান করা কঠিন। জানান, মহার্ঘ্য ভাতা দেবার বিষয়ে অর্থ মন্ত্রণালয় এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। বিদেশি মিশনে কর্মরতদের ভাতা এমনিতেই কম ছিলো। ভাতা বাড়ানোর বিষয়টি যৌক্তিক হওয়ায়, বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ