প্রেস বিজ্ঞপ্তিঃ “নবায়ন প্রিমিয়াম সংগ্রহে গতি—গ্রাহকসেবায় আরও দৃঢ় অঙ্গীকার” – এই প্রতিপাদ্যকে ধারণ করে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র “নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব” শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ কোম্পানির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন কোম্পানির কনসালটেন্ট জনাব জয়নাল আবেদীন ভূঁঞা।
সভায় কোম্পানির বিভিন্ন জোনের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে নবায়ন প্রিমিয়াম সংগ্রহকে কোম্পানির ধারাবাহিক অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আন্তরিক ও দায়িত্বশীল সেবার মাধ্যমে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসবকে সফল করতে জোন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা, পরিকল্পিত কার্যক্রম এবং নিয়মিত ফলোআপের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ সভাপতির বক্তব্যে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষতা, নিষ্ঠা ও নিয়মিত গ্রাহক যোগাযোগের মাধ্যমে নবায়ন প্রিমিয়াম সংগ্রহে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।