• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলে অতিরিক্ত ৬ ট্রিপ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিশ্ব ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলে অতিরিক্ত আরও ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ডিমটিসিএল কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ জানুয়ারি) ডিমটিসিএল কর্তৃপক্ষ মেট্রোরেল চলাচলে এই বিশেষ ঘোষণা দেয়।

উক্ত ঘোষণায় অতিরিক্ত ৬ ট্রিপ ঘোষণার পাশাপাশি ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীগণকে মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ডিমটিসিএল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এখানে ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমান আছেন। উর্দু ভাষার মূল বয়ান বাংলা ছাড়াও ইংরেজি, আরবি, ফার্সিসহ কয়েকটি ভাষায় রূপান্তর করা হচ্ছে। আয়োজকরা জানান, দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন।

এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। ফলে এবারই তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ