• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

মহানায়ক সম্মান- পেলেন নচিকেতা ও রচনা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
মহানায়ক সম্মান- পেলেন নচিকেতা ও রচনা
মহানায়ক সম্মান- পেলেন নচিকেতা ও রচনা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে ‘মহানায়ক সম্মান’ পেয়েছেন সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও অভিনেত্রী রচনা ব্যানার্জি।

বুধবার উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবসে আয়োজিত স্মরণসভায় তাকে গভীরভাবে স্মরণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর।

এই স্মরণসভায় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক সম্মান’ পেয়েছেন নচিকেতা ও রচনা। তাদের পাশাপাশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও বিশেষ সম্মান দেওয়া হয়।

এছাড়া অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র পেয়েছেন বিশেষ চলচ্চিত্র সম্মান। তাদের হাতে সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে মমতা বলেন, ‘আমরা এই রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে চালু হয় এই সম্মান প্রদান অনুষ্ঠান। আমি যত দিন থাকব, তত দিন চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এ সম্মান প্রদান অনুষ্ঠান চলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ