• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

মহাখালীর ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ৮ জন হাসপাতালে

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে যে আগুন লেগেছিল সেটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে লেগেছিল। এ ঘটনায় ঐ ফিলিং স্টেশনের আট কর্মী দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

দগ্ধরা হলেন- সালাউদ্দিন (৩৮), মামুন (৩০), জীবন (২১),কামাল হোসেন (৫০), আমির হোসেন (৩২), মাছুম (২৫), রানা (৩০) ও খায়ের মিয়া (৪৪)।

দগ্ধ শ্রমিকদের চিকিৎসা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জন আমাদের জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীর কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তুহিন বলেন, ঘটনার সময় কয়েকটি গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করছিলেন আমাদের কয়েকজন কর্মী। তখন আমি কিছুটা দূরে ছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরে আমি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বেশ কয়েকজন কর্মী দগ্ধ অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ