• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

মন্ত্রিসভায় নতুন ৭ প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
মন্ত্রিসভায় নতুন ৭ প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
মন্ত্রিসভায় নতুন ৭ প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

আনলিমিটেড নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও ৭ জন নতুন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। বঙ্গভবনে সন্ধ্যায় তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি শুক্রবার সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

মন্ত্রিসভায় মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা খান ও বেগম নাহিদ ইজাহার খান স্থান পয়েছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ