• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ১০০ গোলের মাইলফলকের চেয়েও দলের জয় বড়: এমবাপে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান

মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

রাজধানী ডেস্কঃ রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
‎
তিনি বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি গাড়ি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা এই গুলি চালিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
‎
‎ওসি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো নিয়ে কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎জানা যায়, মগবাজারে বিশাল সেন্টারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত অফিস রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ