• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

ভোটার উপস্থিতি প্রমাণ করে-বিএনপিকে বর্জন করেছে জনগণ: কাদের

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে ভোটাররা তাদেরকে বর্জন করেছে।

রোববার সকাল ১০টা ১৫ মিনিটে নোয়াখালীর বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ