• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূল থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূল থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার
ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূল থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার

আনলিমিটেড নিউজঃ ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূলে একটি নৌকায় থেকে ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে মানবিক উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। উদ্ধারকৃত অভিবাসীদের সবাই পুরুষ।

স্থানীয় সময় রবিবার (১৯ মে) রাত থেকে সোমবার (২০ মে) সকালের মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে এনজিও এসওএস মেডিটারানের উদ্ধার জাহাজ ওশান ভাইকিং।

উদ্ধারকৃতরা লিবিয়ার বেনগাজি উপকূল থেকে একটি ফাইবারগ্লাসের নৌকায় রওনা হয়েছিলেন বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম এএফপি।

মাল্টা ও ইতালির যৌথ অনুসন্ধান জোন থেকে তাদেরকে উদ্ধার করে জাহাজে তোলা হয়েছে। জাহাজে তোলার পর সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিবাসীদের মধ্যে অনেকেই হাইপোথার্মিয়া এবং গুরুতর পানিশূন্যতায় ভুগছিলেন। তাদের সবাইকে তাৎক্ষণিক গরম কম্বল, সুপেয় পানি, খাবার ও কাপড় দিয়েছে ওশান ভাইকিংয়ের কর্মীরা।

উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছে, তারা কমপক্ষে দুই দিন এবং দুই রাত সমুদ্রে ভেসেছিলেন। রবিবার সন্ধ্যায় এনজিও অ্যালার্ম ফোন ঝুঁকিতে থাকা নৌকার ব্যাপারে জানালে এসওএস মেডিটারানে তাদের উদ্ধার জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠায়।

দক্ষিণ ফ্রান্সের মার্সেইভিত্তিক এই এনজিওটি এএফপিকে জানিয়েছে, এই উদ্ধার অভিযানে আগে জাহাজটি ইতালির সিসিলির দিকে যাচ্ছিল।

এদিকে, ইতালি কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাড্রিয়াটিক উপকূলে দেশটির অটোনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছে। যেখানে যেতে আড়াই দিনেরও বেশি সময় লাগবে। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ওশান ভাইকিং জাহাজের পরিচালনা সংস্থা। কারণ বন্দরটি উদ্ধারের স্থান থেকে অনেক দূরে।

চলতি মাসের শুরুতে ইতালি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করেছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশিদের আশ্রয় আবেদন দ্রুততর সময়ে প্রক্রিয়াকরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ