• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি

ভুল ট্রেনে উঠে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ এবার ভুল ট্রেনে উঠে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে রেল পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার মাঝরাতে গণধর্ষণের শিকার ওই নারী শনিবার দুপুরে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

এরই মধ্যে ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে এক যুবতি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাছিরনগর যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠে। কিন্তু ভুল করে ওই যুবতি উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠে। ভুল ট্রেনে ওঠার বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ওই যুবতী। স্টেশনে নেমে বিষয়টি জিআরপি পুলিশকে জানান। জিআর পুলিশ দুলাল নামে এক সিএনজি চালককে যুবতিকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলেন।

এই সুযোগে দুলাল যুবতিকে ফুসলিয়ে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে দুলাল। পরে অপর দুজন রুপু মিয়ার বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে রেখে যায়।

ধর্ষণের বিষয়টি জিআর পুলিশকে জানালে তারা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়াকে (২৭) গ্রেপ্তার করে।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয়রা।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ