• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে: মার্কিন মন্ত্রী

Un24admin
আপডেটঃ : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ শুল্ক ইস্যুতে দুই মাসের মধ্যে ভারত ক্ষমা চাইবে ও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির টেবিলে ফিরবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

শনিবার (৬ সেপ্টেম্বর) মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি।
হাওয়ার্ড লুটনিক বলেন, আমার ধারণা, এক-দুই মাসের মধ্যেই ভারত টেবিলে আসবে, ‘সরি’ বলবে ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করবে।

সতর্ক করে মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে তাদের রপ্তানিপণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে যেতে হবে।

তিনি আরও দাবি করেন, ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় ভারত সরকারের দৃঢ় অবস্থান মূলত ‘লোক দেখানো’, তবে শেষ পর্যন্ত দেশটির ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দাবি তুলবেনই।

ভারতকে লক্ষ্য করে হাওয়ার্ড লুটনিক বলেন, তারা বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চায় না, আবার ব্রিকসের অংশ হয়েও থাকতে চায়। যদি আপনারা রাশিয়া-চীনের সেতু হতে চান, হোন। কিন্তু যুক্তরাষ্ট্রকে, ডলারকে সমর্থন করতে হবে। নইলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। দেখা যাক, এটা কতদিন টেকে।

ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়েও লুটনিক সমালোচনা করেন। তার ভাষায়, নিষিদ্ধ ও সস্তা হওয়ায় ভারত সেটি কিনছে ও বিপুল মুনাফা করছে। রাশিয়ানরা মরিয়া হয়ে ক্রেতা খুঁজছে, আর ভারত সস্তায় তেল কিনে অর্থ রোজগার করার সিদ্ধান্ত নিয়েছে, বলেন তিনি।

বর্তমানে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে, নয়াদিল্লির পক্ষ থেকে এই শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্য যেকোনো বড় অর্থনীতির মতো, তারাও নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ